মূল কনটেন্টে যান

সেবাসমূহ

নিজের ব্র্যান্ডে অনলাইন কোর্স চালু করুন

রেকর্ডেড কোর্স, অনলাইন ক্লাস আর অনলাইন পরীক্ষা, LMS ও স্টুডেন্ট পোর্টাল দিয়ে সারা দেশে শিক্ষার্থী।

অনলাইন ও হাইব্রিড চালাতে যে ঝামেলাগুলো প্রতিদিন হয়

ভিডিও, নোট আর পরীক্ষা আলাদা আলাদা প্ল্যাটফর্মে

শিক্ষার্থীর অগ্রগতি ট্র্যাক করা যায় না

নিজস্ব ব্র্যান্ডের প্ল্যাটফর্ম নেই

Classmos এর সমাধান: LMS, স্টুডেন্ট পোর্টাল, সবকিছু আপনার প্রতিষ্ঠানের নিজস্ব কাঠামো অনুযায়ী।

অনলাইন ও হাইব্রিড এর জন্য যা সবচেয়ে কার্যকর

যা দরকার শুধু সেটাই নিন। পরে চাইলে নতুন মডিউল যোগ করুন।

প্রথম মিটিং থেকে চালু হওয়া পর্যন্ত, মাত্র ৬ ধাপে

প্রয়োজন চূড়ান্ত হলে ১০ দিনে চালু

  1. 1

    পরিচিতি মিটিং

    পরিচালক বা মালিকের সঙ্গে বসা, বর্তমান কাজের ধরন ও সমস্যা শোনা।

  2. 2

    প্রয়োজন বিশ্লেষণ ও পরামর্শ

    কোন মডিউল সবচেয়ে কার্যকর, কোনটা এখন দরকার নেই, তা নিয়ে আমাদের পরামর্শ।

  3. 3

    প্রস্তাব ও মূল্য নির্ধারণ

    বাছাই করা সেবার ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানের জন্য আলাদা প্রস্তাব ও মূল্য।

  4. 4

    তৈরি ও সেটআপ (১০ দিন)

    ওয়েবসাইট, সিস্টেম, শ্রেণি বা ব্যাচ, ফি কাঠামো ও শিক্ষার্থীর তথ্য সেট করা।

  5. 5

    হস্তান্তর ও প্রশিক্ষণ

    অফিস স্টাফ ও শিক্ষকদের সিস্টেম ব্যবহার শেখানো।

  6. 6

    চলমান সহায়তা

    চালু হওয়ার পর যেকোনো সমস্যা বা পরিবর্তনে নিজস্ব টিমের সহায়তা।

আপনার অনলাইন ও হাইব্রিড কে আজই ডিজিটাল করুন

মিটিংয়ে প্রয়োজন জানার পর আপনার প্রতিষ্ঠানের জন্য আলাদা প্রস্তাব ও মূল্য জানাই।

  • প্রয়োজন বুঝে সমাধান
  • মাত্র ১০ দিনে চালু
  • স্টাফ ও শিক্ষকদের প্রশিক্ষণ
  • নিজস্ব টিমের চলমান সহায়তা

ফ্রি মিটিং বুক করুন

ফর্মটি পূরণ করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। * চিহ্নিত ঘর আবশ্যক।

কোন সেবাগুলোতে আগ্রহী?
মিটিং কীভাবে চান?

আপনার তথ্য শুধু যোগাযোগের জন্য ব্যবহার করা হবে।

আপনার মনে যে প্রশ্নগুলো আসতে পারে

উত্তর খুঁজে না পেলে সরাসরি আমাদের সঙ্গে কথা বলুন।

আরও কিছু জানতে চান?

একটি ফ্রি মিটিংয়ে আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন নিয়ে কথা বলি।

Classmos কি শুধু বড় প্রতিষ্ঠানের জন্য?

না। ছোট কোচিং সেন্টার থেকে বড় স্কুল বা মাদরাসা, সবার জন্যই Classmos। প্রয়োজন অনুযায়ী সেবা বেছে নেওয়া যায়, তাই ছোট প্রতিষ্ঠানকে অপ্রয়োজনীয় ফিচারের জন্য টাকা দিতে হয় না।

সিস্টেম চালু হতে কত দিন লাগে?

প্রয়োজন চূড়ান্ত হওয়ার পর ১০ দিনের মধ্যে আমরা পুরো সিস্টেম ডেলিভারি দিই।

আমাদের প্রতিষ্ঠানের নিয়ম তো অন্যদের থেকে আলাদা। সেটা কি মানানো যাবে?

হ্যাঁ। এই কারণেই আমরা আগে মিটিং করে আপনার কাজের ধরন বুঝি, তারপর সেই অনুযায়ী সিস্টেম সাজাই।

সব মডিউল কি একসাথে নিতে হবে?

না। আপনি যা দরকার শুধু সেটাই নিতে পারেন, পরে চাইলে নতুন মডিউল যোগ করতে পারেন।

মূল্য কত?

মূল্য নির্ভর করে আপনি কোন সেবা নিচ্ছেন এবং প্রতিষ্ঠানের আকারের উপর। মিটিংয়ে আপনার প্রয়োজন জানার পর আমরা নির্দিষ্ট মূল্য জানাই।

স্মার্ট OMR কীভাবে কাজ করে?

শিক্ষার্থীরা OMR শিটে উত্তর দেয়। শিটগুলো স্ক্যান করলেই সফটওয়্যার নিজে মূল্যায়ন করে নম্বর ও ফলাফল তৈরি করে দেয়।

অভিভাবক কীভাবে তথ্য পাবেন?

গার্ডিয়ান পোর্টালে লগইন করে এবং মোবাইলে SMS নোটিফিকেশনের মাধ্যমে।

অনলাইন কোর্স চালানোর ব্যবস্থা আছে?

হ্যাঁ। অনলাইন কোর্সের জন্য আমাদের LMS সেবা আছে, যা বাড়তি সেবা হিসেবে নেওয়া যায়।

কোন জেলায় সেবা দেন?

সারা বাংলাদেশে।